
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে এবার ফুটবল মাঠে বিস্ফোরণ। দেশের উত্তর পশ্চিমে কালায়ার কাড্ডা বাজারে ফুটবল ম্যাচ চলাকালীন এই বিস্ফোরণে পাঁচ জন নিহত হয়েছে। মাঝারি মাপের এই বিস্ফোরণে আহত হয়েছে ১১ জন।
দেশটির একটি রেডিও চ্যানেলে জানিয়েছে, মৃতদের মধ্যে কয়েকজন ফুটবলারও রয়েছে।
বিস্ফোরণে টাইম বোমা ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শিয়া অধ্যুষিত এই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে এ বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
উল্লেখ্য, নতুন বছরে পাকিস্তানে এটাই প্রথম বিস্ফোরণ। তবে এখন পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। সূত্র : দ্য ডন