সিসি নিউজ: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবারের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার রাতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে সংঘর্ষ থামার পর ছাত্রলীগ নেতাকর্মীদের হলে পাঠানো হয়েছে। পরে সোমবার সকল ধরণের ক্লাস ও পরীক্ষা স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে। তবে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়ছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন |