ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: আওয়ামীলীগের শাসনামলে সারা বাংলাদেশের উন্নয়ন হয়েছে। চার দলীয় জোট সরকার বিএনপির ক্ষমতায় থাকা কালীন সময়ে লুটপাট হয়েছে। উন্নয়ন হয়নি। আওয়ামীলীগের আমলেই বাংলাদেশের উন্নয়নের চিত্র পাল্টে দেওয়া হয়েছে। ২০২১ সাল বাংলাদেশকে স্বল্প আয়ের দেশ হিসাবে গড়ে তোলা হবে। ইতিমধ্যে বাংলাদেশকে একটি মডেল ডিজিটাল দেশ হিসাবে গড়ে তোলা হয়েছে। বাংলাদেশের মানুষকে এখন গ্রাম থেকে শহরে আসতে হয় না তারা গ্রামে থেকে তাদের সমস্ত কাজ কর্ম করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী দেশে শিক্ষার হার বাড়ার জন্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয় গুলিতে আমরা ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়েছি। বাংলাদেশের ৬৮ হাজার গ্রাম-গঞ্জের চিত্র পাল্টে দেওয়া হয়েছে। স্বাস্থ্য সেবার উন্নয়নে সারা বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক গুলি চালু করা হয়েছে। যাতে করে গ্রামের মানুষ বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা নিতে পারে। ইতিমধ্যে আরও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকার নতুন নতুন পদক্ষেপ গ্রহন করেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের আওয়ামীলীগ দেশের এক প্রাপ্ত হতে অন্য প্রাপ্ত পর্যন্ত উন্নয়ন কাজ করছে। পদ্মা সেতু নিয়ে দূনীতির কথা তুলে ছিল বিএনপি জোট সরকার কিন্তু তারা দূনীতি প্রমাণ করতে পারে নি। বিদেশী দাতা গোষ্ঠী বাংলাদেশের উন্নয়নে বিনিয়োগ করছে। ফলে দেশে শিল্প-কলকারখানা বৃদ্ধি পা্েচ্ছ। উন্নয়ন যদি আওয়ামীলীগ সরকার না করে তাহলে ফুলবাড়ীর উন্নয়ন কিভাবে হল। আমি ফুলবাড়ীর রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসার উন্নয়ন করেছি। জোট সরকারের শাসনামলে নয়। তাই আপনারা মনে রাখবেন আওয়ামীলীগ সরকার যখনি ক্ষমতায় এসেছে তখনি উন্নয়ন অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, খালেদা জিয়ার পুত্র মহান বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিরুদ্ধে তারেক রহমান যে ভাষায় কথা বলেছে আমার বয়স যদি ৭২ না হত তাহলে আমি ফুলবাড়ী থেকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতাম। তিনি সোমবার দুপুর ২ টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগ সরকারের বর্ষপূর্তি ও গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে উর্বশী সিনেমা হলের সামনে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ, সাধারন সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুদ, সাবেক থানা ছাত্রলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান (মিজান)। অন্যান্যদের উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান (মিল্টন), ফুলবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি খাজা মঈনুদ্দিন (চিশতী), ফুলবাড়ী আদর্শ কলেজের প্রভাষক সাবেক যুবলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস শাহ । এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।