রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে গণতন্ত্র হত্যা দিবস পালিত। দিবসটি পালনের লক্ষ্যে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন এক কর্মসুচী হাতে নিয়ে ছিল। সকাল ১০ ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন,কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। ৫ শতাধিক নেতা-কর্মী গণতন্ত্র হত্য দিবসে অংশ গ্রহন করেছিল। দুপুর পনে বার টায় কালো ব্যাচ পরিহিত বিক্ষোভ মিছিলটি রাজিবপুর বাজারের বিভিন্ন গলি প্রদর্শন করে। পরে স্থানীয় সুপার মার্কেটের উত্তর গেইটে পথ সভায় বক্তব্য রাখেন বিএনপি’র সহ সভাপতি আব্দুল হাই সরকার,উপজেলা বিএনপি সহ-সাধারন সম্পাদক হাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক (অবসরপ্রাপ্ত সৈনিক)হাফিজুর রহমান,জিয়া পরিষদ নেতা মাহবুবুর রশীদ মন্ডল,যুবদল নেতা সাব্বির হোসেন মন্ডল,উপজেলা ছাত্রদল সভাপতি রোস্তম মাহমুদ লিখন ও সাধারন সম্পাদক কবির হোসেন প্রমুখ। বক্তরা সবাই বেগম খালেদা জিয়াকে অবোরুদ্ধ করে রাখার দায় সরকারকেই নিতে হবে বলে সমালোচনা করেন। তাছাড়া আগামী দিনে যে কোন দলীয় কর্মসুচীতে স্বত:র্স্ফুত ভাবে অংশ গ্রহন করে অবৈধ সরকারকে হঠাবেন বলে ঐক্যমত প্রকাশ করেন। আজকের দিবসটি কে কালো দিবস হিসেবে আখ্যায়িত করেছেন বক্তরা।