দিনাজপুর প্রতিনিধি: ১০ম জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি ও গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরে সোমবার দুপুরে স্মণেকালের সর্ববৃহৎ আনন্দ র্যালী করেছে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন।
দিবসটি উপলক্ষে দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে স্মরণকালের সর্ববৃহত আনন্দ র্যালী দিনাজপুর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন এর নেতৃত্বে আনন্দ র্যালীতে র্যালীতে অংশগ্রহণ করেন দিনাজপুর সদর উপাজলা আওয়ামীলীগসহ সদর উপজেলার ১০টি ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দিনাজপুর জেলা ও শহর শাখার উদ্যোগে বিশাল আনন্দ র্যালী দিনাজপুর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। জেলা স্বোচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির ও শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ মোঃ রেজওয়ান-উর-রহমান পলাশ এর নেতৃত্বে আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা ও শহরের বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীবৃন্দ।
জাতীয় শ্রমিকলীগ দিনাজপুর জেলা শাখার উদোগে বিশাল আনন্দ র্যালী দিনাজপুর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন ও সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে¡ আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা শ্রমিকলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর শহর শাখার উদোগে বিশাল আনন্দ র্যালী দিনাজপুর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। দিনাজপুর শহর যুবলীগের যুগ্ম আহবায়ক সিরাজুস সালেকিন রানা, ফিরোজ আখতার ও হাজী আক্তারুজ্জামান পলাশ এর নেতৃত্বে আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন দিনাজপুর শহর যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ দিনাজপুর জেলা শাখার উদোগে আনন্দ র্যালী দিনাজপুর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বাংলাদেশ আওয়ামী তৃণমূলীগ জেলা শাখার আহবায়ক জয়ন্ত কুমার মিশ্র’র নেতৃত্বে আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা তৃণমূললীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
বাংলাদেশ যুব মহিলালীগ দিনাজপুর সদর উপজেলা শাখার উদোগে আনন্দ র্যালী দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। দিনাজপুর শহর সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রুখসানা পারভীন গোল্ডেন এর নেতৃত্বে আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন দিনাজপুর সদর উপজেলা যুব মহিলালীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
বাংলাদেশ আওয়ামী ওলামালীগ দিনাজপুর জেলা ও সদর উপজেলা শাখার উদোগে আনন্দ র্যালী দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। কেন্দ্রীয় আওয়ামী ওলামালীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলাম, জেলা ওলামালীগের সভাপতি হাফেজ মাওঃ মোঃ শওকত আলী, সাধারণ সম্পাাদক মাওঃ মোঃ মোসলেম উদ্দিন, সদর উপজেলা ওলামালীগের সভাপতি মাওঃ আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক মাওঃ জাকির হোসেন এর নেতৃত্বে আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা ও সদর উপজেলা ওলামালীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
দিনাজপুর শহরের রাজবাটি এলাকার আওয়ামীলীগ সহ বিভিন্ন সহযোগি সংগঠনের আনন্দ র্যালী দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে অংশগ্রহণ করেন সুশান্ত, মানিক, সোহরাব, জসিম, অনিত, আলো, রাশেদা, রেবা, রিনা সেন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর শহর শাখার উদ্যোগে আনন্দ র্যালী দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন জেলা ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম মিথুন, তানভির রেজওয়ান শান্ত, দিনাজপুর শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নজনুল ইসলাম জুয়েল, নূর ইসলাম রকি, হারুন-উর-রশিদ রায়হান, শহর ছাত্রলীগ নেতা অনিক কুন্ডু, তানভির ইসলাম রাহুল, রনি, বাপ্পি, আরমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ দিনাজপুর শহর শাখার উদ্যোগে আনন্দ র্যালী দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, শহর মহিলা আওয়ামীলীগের আহবায়িকা খ্রীষ্টিনা লাভলী দাস, যুগ্ম আহবায়িকা সোহেলী শাহরিয়ার ছবি, মহিলা আওয়ামীলীগ নেত্রী আইরিন লতিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।