• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর মহারাজা স্কুল ট্রাজেডি দিবস পালিত

Pic-01দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর মহারাজা স্কুল ট্রাজেডি দিবস পালিত হয়েছে। ১৯৭২ সালের ৬ জানুয়ারী দিনাজপুরের মহারাজা গিরিজানাথ হাই স্কুলে অবস্থিত মুক্তিযোদ্ধাদের ট্রানজিট ক্যাম্পে মাইন বিস্ফোরণে শত শত মুক্তিযোদ্ধা শহীদ হয়। দিনাজপুরে এই দিনটি স্মরনে প্রতি বছর মহারাজা স্কুল ট্রাজেডি দিবস পালন করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিভা’র সম্পাদক আবু সাঈদ আহমে কুমারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদল আলম আর্টিষ্ট, সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, সহ-সভাপতি নুরুল হুদা দুলাল, সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন। বক্তারা বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে মহারাজা স্কুলে মাইন বিস্ফোরণে শত শত মুক্তিযোদ্ধার শহীদ হওয়ার ঘটনা বাংলাদেশের একটি বড় ট্রাজেডি হলেও এই দিবস পালনে জাতীয় পর্যায় কোন কর্মসূচী নেয়া হচ্ছে না। বক্তারা এ বিষয়ে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে বিভিন্ন সংগঠন চেহেলগাজী মাজার প্রাঙ্গনে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধীতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ