• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাইবান্ধায় ২ পক্ষের সংঘর্ষে নিহত ১

Nihotoগাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের নান্দিশহর বিল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শহিদ মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নান্দিশহর বিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শহিদ মিয়া নান্দিশহর গ্রামের ছাদেক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নান্দিশহর বিলের ৮৮ বিঘা জমির দখল নিয়ে ৮ ঘর ও ৪০ ঘর নামে দুইটি গ্রুপের মধ্যে দীর্ঘ ৪০ বছর ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে প্রতি বছর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বহু হতাহতের ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে জমির দখল নিয়ে দু’পক্ষের লোকজন দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই শহিদ নিহত হয়। এসময় আহত হয় আরো কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে মোকলেছুর রহমান, হারুন মিয়া, বাচ্চু মিয়া, চাঁন মিয়া, লাল মিয়া, আব্দুল গফুর ও আব্দুল খালেক মিয়ার নাম জানা গেছে। তাদের  উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মোকলেছ এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো: মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ