• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফখরুলের রিমান্ড আবেদন নামঞ্জুর

Fokrulঢাকা: পল্টন থানার হত্যাচেষ্টার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে ১০ কার্যদিবসের মধ্যে জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূঁইয়ার আদালতে বুধবার বিকেলে ফখরুলকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে ফখরুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন

ফখরুলের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ জানুয়ারি বেলা ১টা ৪০ মিনিটের সময় বায়তুল মোকররম মসজিদের উত্তর গেটে দাঁড়িয়ে থাকা নিউ ভিশন কোম্পানির একটি যাত্রাবাহী বাসে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
পল্টন মডেল থানার এসআই মো. জুলহাস মিয়া দণ্ডবিধির ১৪৩/৪৩৬, ৩০৭, ৪২৭, ১০৯/১১৪ ধারায় বর্ণিত অপরাধ সংঘটনের অভিযোগে মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব থেকে বের হওয়ার পর ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ