• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে পুলিশের অভিযানে বিএনপির ৮ নেতাকর্মী আটক

Atokদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, বিএনপির অনির্দিষ্টকালের অবরোধে নাশকতামূলক কর্মকান্ড এড়াতে পুলিশ মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের বুধবার দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, বিএনপির অবরোধে নাশকতামূলক কর্মকান্ড এড়াতে দিনাজপুর শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাব নিয়মিত টহল দিচ্ছে। আর নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশী অভিযানও অব্যাহত রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ