• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে হরতাল ও অবরোধ পালিত ॥ জনজীবন স্থবির

Awamilig Michil Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে হরতাল ও অবরোধ পালিত হয়েছে। একদিকে হরতাল অপরদিকে অনির্দিষ্টকালের অবরোধে এ-দুয়ে মিলে জনজীবন স্থবির হয়েছে পড়েছে। জেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। কি হবে বা হতে যাচ্ছে তাই নিয়ে ভাবনায় রয়েছেন সাধারণ মানুষ।
দিনাজপুরে বুধবার হরতালে সকল প্রকার দোকান পাট, ব্যাংক-বীমা, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ ছিল। দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। শহরে স্বল্পসংখ্যক রিক্সা-ভ্যান ও অটোরিক্সা চলাচল করতে দেখা গেছে।
দিনাজপুরে অবরোধ চলাকালে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কাঁচামাল বোঝাই একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। এতে ট্রাকে থাকা কাঁচামাল পুড়ে যায়। এর আগে শহরের দক্ষিণ বালুবাড়ী এলাকায় অবরোধকারীরা দুটি অটোবাইক ভাঙচুর করে। এসময় অটোচালক মানিকসহ (৩৫) অটোর ২ যাত্রী সহিদুর রহমান (৪২) ও হবিবর রহমান (২৮) আহত হন। আহতদের দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুরে হরতালের সমর্থনে বিএনপি কোন মিছিল-পিকেটিং করতে পারিনি। পুলিশ বিএনপির নেতাকর্মীদের রাস্তায় নামতে দেয়নি। তবে বেলা পৌনে ১টার দিকে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ্ব রেজিনা ইসলাম ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেনের নেতৃত্বে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক হেলালসহ বিএনপির একটি মৌন মিছিল শহর প্রদক্ষিণ করে। এ সময় কয়েকবার পুলিশী বাধার মূখে পড়েন তারা। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শহরসহ জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে বুধবার সকালের দিকে শহরে জামায়াত- শিবিরের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।
গত ৫ জানুয়ারিকে কেন্দ্র করে ২০ দলীয়জোটকে সমাবেশ করতে না দেয়া, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করা ও নির্যাতন গ্রেফতারের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় বেগম জিয়া অবরোধের ডাক দেন। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন খালেদা জিয়া। এছাড়া মঙ্গলবার বিকেলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে রংপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।
এদিকে বিএনপি-জামায়াতের অনৈতিক হরতাল ও অবরোধের প্রতিবাদে দুপুরে শহর আওয়ামী লীগ ও শহর মহিলা আওয়ামী লীগের একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলে শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনেয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজুসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহন করেন।
হরতাল ও অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাশকতা ঠেকাতে দিনাজপুর শহরসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের টহলদল নিয়মিত টহল দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ