• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অবরোধ চালিয়ে যাওয়ার আহবান জামায়াতের

Jamat-2015ঢাকা : ২০ দলের ডাকা অবরোধ কর্মসূচি অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী।
বুধবার এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহবান জানান।
বিবৃতিতে ডা. শফিক বলেন, অবরোধ কর্মসূচি চলাকালে বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীসহ সারাদেশে জামায়াত-শিবিরসহ ২০ দলীয় জোটের চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে এবং ২০ জনকে গুলিবিদ্ধ করাসহ প্রায় শতাধিক নেতাকর্মীকে আহত করেছে। এসব হামলা, মামলা এবং ব্যাপক গণগ্রেফতার অভিযানের আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় কর্মীর ন্যায় ব্যবহার করে ২০ দলীয় জোটসহ দেশের জনগণের ওপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। ক্ষমতায় টিকে থাকার হীন স্বার্থে সরকার ফ্যাসিবাদী ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
এসময় জুলুম-নির্যাতনের স্বৈরাচারী পথ পরিহার করে গণতন্ত্রের পথে ফিরে এসে জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি প্রদানের আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ