• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল

Bissoঢাকা : টঙ্গীর তুরাগ তীরে ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জুমার নামাজে শামিল হয়েছেন লাখো মুসল্লি।
শুক্রবার বাদ ফজর মাওলানা ইসমাইল হোসেনের আম বয়ানের মধ্য দিয়ে প্রথম পর্ব শুরু হয়। জুমার নামাজের পর শুরু হয় বড় বয়ান, চলবে আসর পর্যন্ত। আজকের জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ জুবায়ের।
বিশ্ব ইজতেমায় প্রতিটি জেলা ও উপজেলার মুসল্লিদের জন্য আলাদাভাবে স্থান বরাদ্দ করা হয়েছে। এছাড়া, খন্ড খন্ডভাবে মুসল্লিরা রান্নার কাজও করছেন।
মুসল্লিদের  কয়েকজন বলেন, বয়ানে আমরা আল্লাহ-রাসূলের দীনের কথা শুনি, তসবি পড়ি, আল্লাহর নাম নিই, জিকির করি। অনেক সময় হুজুর পড়েন, আমরা শুনি।
এদিকে অবরোধের মধ্যেও ভোগান্তি, শঙ্কা সঙ্গে করে দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি যোগ দিয়েছেন মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ এ ধর্মীয় আসরে।
রোববার দুই পর্বের ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে।
ইজতেমা সর্বাত্মকভাবে সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক নজরদারি ও প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের প্রস্তুতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ