• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাশার প্রতি প্রেম নিবেদন টোরির

image_113313_0খেলাধুলা ডেস্ক: মারিয়া শারাপোভার ভক্তের অভাব নেই। কেউ তার খেলার। কেউ বা রূপের। তবে ড্যামিয়ান টোরির পছন্দ দুটোই। বিয়ে করতে চেয়ে সেই পছন্দের কথা রুশ টেনিসসুন্দরীকে জানিয়ে দিলেন কুইন্সল্যান্ডের ২৯ বছর বয়সি যুবক!
অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলছিলেন শারাপোভা। ম্যাচ শুরুর আগে ‘আমাকে বিয়ে করো মারিয়া শারাপোভা’ লেখা প্ল্যাকার্ড নিয়ে ‘প্রিয়তমা’র দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন টোরি। ‘একবার না পারিলে দেখো শতবার’ মন্ত্র জপে ম্যাচের শেষে দুই গেম আগে আবার গ্যালারির নিচের দিকে নেমে আসেন। ‘আমাকে বিয়ে করবে শারাপোভা?’ বলে চিৎকারজুড়ে দেন। গ্যালারিতে ওঠে হাসির রোল। তবে ভক্তের প্রতি সদয় ছিলেন শারাপোভা। ভক্তের প্ল্যাকার্ডে সই দেন মাশা। তার সঙ্গে সেলফি তুলতেও রাজি হয়ে যান। বিয়ে করতে না পারলেও সেলফিতে ‘প্রিয়তমার’ সঙ্গে ছবি তুলতে পেরেই দারুণ খুশি টোরি!- ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ