• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অবশেষে খুলছে শাবিপ্রবি

universityসিলেট : আগামী ১৮ জানুয়ারি খুলে দেয়া হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি স্থগিত করা হয়েছে।

শনিবার বিকেলে শাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা ও সভার সিদ্ধান্ত সম্পর্কে  নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায়।

সভায় আগামী ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয়, পরবর্তী নির্দেশনা দেয়ার পূর্ব পর্যন্ত ক্যাম্পাসে ছাত্র রাজনীতি স্থগিত থাকবে। এছাড়া শাবির আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে ১৭ জানুয়ারি। ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে শুধুমাত্র হলের ভর্তিকৃত প্রকৃত শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে।

এছাড়াও ছাত্রছাত্রীদের হলে ঢোকার সময় সকলকে তল্লাশি করা হবে। ক্যাম্পাসে নির্বিঘ্নে চলাফেরার জন্য সকল শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র বাধ্যতামূলকভাবে সাথে রাখতে হবে।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ