• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী জেলা সরকারি কর্মচারী জাতীয় ঐক্য ফোরাম গঠন

Nilphamari Mapসিসি নিউজ: বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী জাতীয় ঐক্য ফোরাম নীলফামারী জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে নীলফামারী জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি সামসুল হককে আহবায়ক, গনপূর্ত কর্মচারী ইউনিয়ন নীলফামারী জেলা শাখার সভাপতি আফতাব উদ্দিনকে যুগ্ম-আহবায়ক (প্রধান-সমন্বয়ক), বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (টিএফপিএ) সমিতির রংপুর বিভাগের সাধারন সম্পাদক সাদেক আনোয়ারকে যুগ্ম-আহবায়ক (মিডিয়া) ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী  নীলফামারী জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলাম বাবুকে সদস্য সচিব করে ৫১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়ছে।
শনিবার সন্ধ্যায় চতুর্থ শ্রেনী সরকারি কর্মচারী সমিতির নীলফামারী জেলা কার্যালয়ে কালেক্টরেট সহকারী সমিতির নীলফামারী জেলা শাখার সভাপতি সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কালেক্টরেট সহকারী সমিতির নীলফামারী জেলা শাখার সাধারন সম্পাদক জাকারিয়া হোসেন, নীলফামারী চিফ-জুডিসিয়াল আদালতের নাজির আকতার হোসেন প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় জেলার ছয় উপজেলার সকল সরকারি দপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে সরকারি কর্মচারী জাতীয় ঐক্য ফোরাম নীলফামারী জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ