• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সড়ক দূর্ঘটনায় নিহত মহিলা পুলিশ মনিরার দাফন সম্পন্ন

parbatipur_(Dinajpur)_Photo_12-1-15পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:  ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ কনষ্টেবল মামনি আকতার মনিরার দাফন সম্পন্ন হয়েছে। মনিরার গ্রামের বাড়ী দিনাজপুরের পার্বতীপুরের ভবানীপুরে। মা ফুলজান বানু এবং বাবা বুলু মন্ডলের কোন পুত্র সন্তান নেই। দু সন্তানই কন্যা। মনিরা ছিল বড়। তার ছোট বোন ইশরাত জাহান সপ্তম শ্রেনীর ছাত্রী। ছেলে সন্তানের অভাব পূরনের ব্রতী নিয়ে মনিরা কৃর্তীত্বের সাথে এইচ,এস সি পাশের পর ট্রেনিং শেষে ১২.১০.১৪ তারিখে পুলিশ বিভাগে যোগদান করে। চাকুরীর বয়স মাত্র ৩ মাস। অনেক আশায় বুক বেধে পিতা মাতার সংসারের হাল ধরেছিল মনিরা। কিন্তু নিয়তির নির্মমতায় ঘাতক ট্রাক অকালে কেড়ে নিল কর্তব্যরত অবস্থায় তার প্রান। যে ক্ষতি কারোরই পুষবার নয়। মা ফুলজান বানু বারবারই বিলাপ করছেন “ও” আমার ছেলের অভাব পূরন করেছিল। আমরা আর কোন আশায় বাচবো।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহমুদুল আলম বলেন, নিহত পুলিশ কনস্টেবল মা-মনি আকতার মনিরা (১৯) ট্রেনিং শেষে ৩ মাস আগে ঢাকায় রাজারবাগে পুলিশ লাইনে চাকুরীতে যোগ দেন। গতকাল রবিবার সকালে বিশ্ব এস্তেমায় দায়িত্ব পালনের জন্য ঢাকা থেকে টঙ্গীতে যাওয়ার সময় ফকিরাপুল এলাকায় সড়ক দুর্ঘনায় তার মৃত্যু হয়।  রাজারবাগে নামাজে জানাজা শেষে তার লাশ গতরাত ১০টায় পার্বতীপুর গ্রামের বাড়ীতে পৌছায়। আজ সকাল ১০টায় দাফন সম্পন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ