• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশ্বসেরা টি-২০ অলরাউন্ডার সালমা

Salmaখেলাধুলা ডেস্ক: তিন ঘরানার ক্রিকেট র‌্যাংকিংয়েই বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের মালিক এখন সাকিব।
পিছিয়ে নেই বাংলাদেশের নারী ক্রিকেটাররাও। সাকিব আল হাসানের পর এবার বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। বিশ্বের নারী ক্রিকেটারদের মধ্যে টি-২০ অলরাউন্ডার হিসেবে শীর্ষে রয়েছেন সালমা খাতুন। শুধু অলরাউন্ডারই নয়, টি-২০ বোলারদের তালিকায়ও শীর্ষে রয়েছেন সালমা।

টি-২০ অলরাউন্ডারদের তালিকায় ২৯১ রেটিং পয়েন্ট নিয়ে সালমা রয়েছেন শীর্ষে। তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার শশীকলা সিরিবর্ধনে ও আয়ারল্যান্ডের ইসাবেল জয়সিকে। ২৮৭ রেটিং পয়েন্ট নিয়ে শশীকলা দ্বিতীয় এবং ২৮৪ পয়েন্ট নিয়ে জয়সি রয়েছেন তৃতীয় স্থানে।
এছাড়া টি-২০ বোলারদের তালিকায় ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন সালমা। এক পয়েন্ট কম অর্থাৎ ৬৪৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের মর্নে নিয়েলসেন এবং ৬৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখলে রেখেছেন ইংল্যান্ডের ড্যানিয়েলে হ্যাজেল। সূত্র: ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ