• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বর্ডার হাট থেকে ফিরে আসলেন ক্রেতা -বিক্রেতা

Bordar Haatআতাউর রহমান, রাজিবপুর: বালিয়ামারী বর্ডার হাট ত্যাগ করে ফিরে আসলেন বাংলাদেশী ক্রেতা ও বিক্রেতারা। বুধবার কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী ও ভারতের কালাইয়ের চর বর্ডার হাট বসেনি। বাংলাদেশী ক্রেতা ও বিক্রেতার অভিযোগ বর্ডার হাটে গিয়ে লাভ নেই। কারন হিসেবে জানা গেছে, বাংলাদেশী পণ্য প্লাস্টিক সামগ্রী বিক্রির অনুমতি থাকলেও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ )তা তাদের দেশের ক্রেতা ও বিক্রেতাদের ক্রয় করে নিতে দেয় না। অপর দিকে ভারতীয় জিরা  ও অন্যান্য প্রয়োজনীয় মসলাও বাজারে আসতে বাধা ও আসলেও ১/২টি করে প্যাকেট ক্রয় করার অনুমতি দেওয়া হয় । এতে ব্যবসায়ীদের কোন প্রকার লাভ হয় না । তা ছাড়া পন্য সামগ্রী গেইট পাশের সময় বিজিবিদের নানা তালবাহানা। ফলে ব্যবসায়ীদের কোন সুযোগ-সুবিধা দেওয় হয়না । তা ছাড়া ৪/৫ জনের একটি সিন্ডিকেট প্রতি হাট বারে প্রশাসনকে  ম্যানেজ করে তারাই শুধু মালপত্র নিয়ে আসে । বাকী ক্রেতা-বিক্রেতাদের বসে অলস সময় কাটাতে হয় । ওই সমস্ত সমস্যার কারনে স্থানীয় অনুমতি প্রাপ্তরা বর্ডার হােেট যেতেও নারাজ। গত ৫ সপ্তাহ বর্ডার হাট বন্ধ থাকার কারনেও অনেক ব্যবসায় দের লোকসানের ঘানি টানতে হয়েছে। ব্যবসায়ী ও ক্রেতাদের  অভিযোগ  নিয়ম নীতিতে যদি বর্ডার হাট চলে, তাহলে হাট করব। আর তা নাহলে, বর্ডার হাটটি বন্ধ করে দেওয়া হোক। এ ব্যাপারে হাটে আসা তারা মিয়া,লুৎফর রহমান,বাবু মিয়া ও বাচ্চু মিয়ার সাথে কথা বললে তারা জানান,বিএসএফ শুধু তাদের সুবিধা বুঝে ,আমাদেরটা বুঝে না । তা হলে হাটে এসে লাভ কি?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ