• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে পুলিশি বাধার মুখে ২০ দলের বিক্ষোভ

image_113905_0.pngকুড়িগ্রাম: ২০ দলের ডাকা চলমান অবরোধ ও আগামীকালের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে ২০ দলের নেতাকর্মীরা।
বুধবার সকাল সাড়ে ১১ টায় শহরের ঘোষপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিনকালে দাদামোড়ে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধা উপেক্ষা করে শহরের জিরো পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সাবেক এমপি উমর ফারুক, জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান, অধ্যাপক শফিকুল ইসলাম বাবু ও যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, বিএনপি নেতা সাইয়েদ আহমেদ বাবু, শাহানুর আশরাফ জুয়েল, আল হামিদুজ্জামান হামিদ, রাসেদুজ্জামান কটন, আব্দুল মোত্তালেব লিজার, মাসুদ রানা বাবু, আজিজুল ইসলাম, সাহেদুজ্জামান লাভলু, ছাত্রনেতা এনামুল হক এনা, মমিনুল ইসলাম রানা প্রমুখ।
অন্যদিকে অবরোধের সমর্থনে কুড়িগ্রাম-চিলমারী সড়কের যতিনের হাট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
বক্তারা রিয়াজ রহমানের ওপর গুলি বর্ষণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আগামীকালের হরতাল সফল করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ