• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানিতে ব্রিটিশ হাইকমিশনারের উদ্বেগ

101420_gibsonসিসি ডেস্ক: বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা এবং বাংলাদেশজুড়ে অব্যাহত সহিংসতার খবরে গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন। ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনারের ওয়েবসাইটে বুধবার তার এই মন্তব্য প্রকাশ করা হয়েছে।

এতে হাই কমিশনার গিবসন বলেন :

‘সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর লোমহর্ষক আক্রমণে উদ্বেগ প্রকাশ করছি এবং রংপুরে বাসে হামলায় প্রাণহানি ও দগ্ধ হওয়ার খবরে গভীর দুঃখ পেয়েছি। আমি হামলার শিকার ব্যক্তি এবং তাদের পরিবার সদস্যদের প্রতি গভীরতম সহানুভূতি প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘আমি এসব অপরাধের তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। যুক্তরাজ্য সংযম প্রদর্শন এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার এবং সহিংসতা ও বিঘœ সৃষ্টিকারী চক্র অবসানে সংলাপে বাসার আহ্বান জানাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ