সিসি নিউজ: বাংলাদেশ বিমানের ভেতর থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের মালামাল রাখার স্থান (কার্গোহোল) ওই স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য সাত কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক বিভাগ। দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের উড়োজাহাজের কার্গোহোলে তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। কালো কাপড় সেলাই করে স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখা হয়েছিল।