• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর শহরের লিলির মোড়ে ট্রাক ভাংচুর

Dinajpur-BNP photoদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কয়েকটি যানবাহন ভাংচুর ও ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শহরের লিলি মোড় ও বাহাদুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার সন্ধ্যা ৭টায় শহরের হাসপাতাল মোড় থেকে দিনাজপুর  জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবারের হরতালের সমর্থনে বিএনপির একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের স্টেশন রোড, বাহাদুর বাজার ও লিলি মোড় অতিক্রম করে মডার্ন মোড়ে গিয়ে পুনরায় ফিরে এসে লিলি মোড়ে একটি ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করে ও বিভিন্ন যানবাহনে ব্যাপক ভাঙচুর চালায় । এক পর্যায়ে মিছিলকারীরা আলুভর্তি একটি ট্রাকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছলে মিছিলকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ও আগুন নিভিয়ে ফেলে। এ সময় পুলিশ দু’জনকে আটক করে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান পিপিএম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে। আটককৃতরা এ ঘটনার সাথে জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িত না হলে তাদের ছেড়ে দেয়া হবে বরে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ