সিসি নিউজ: নীলফামারী জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ডকর্তৃক নির্ধারিত ফি’র চেয়েও ছাত্রছাত্রীদের নিকট থেকে অতিরিক্ত আদায়কৃত ফি ফেরতের দাবীতে নীলফামারীতে মানববন্ধন হয়েছে।
বাংলাদেশ ছাত্রমৈত্রী নীলফামারী জেলার শাখার আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে স্থানীয় চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী এই মানবন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রমৈত্রীর সভাপতি রণজিৎ কমুার রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, নীলফামারী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক সফিকুল ইসলাম, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মারুফ হোসেন হৃয়, সোহেল রানা, নাসরিন আক্তার, লিজা আক্তার, রিফা আক্তার,মণি আক্তার প্রমূখ।
বক্তরা অভিযোগ করে বলেন, সম্প্রতি মাননীয় হাই কোট দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ফরম পুরণে ছাত্রছাত্রীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত আদায়কৃত অর্থ আগামী ২০ জানুয়ারীর মধ্যে ছাত্রছাত্রীদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। অথচো নীলফামারী জেলার কোন শিক্ষা প্রতিষ্ঠান সেই নির্দেশ আজও পালন করেনি। যা আদালত অবমাননার সামিল।
অবিলম্বে আদালতের আদেশ বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে বক্তরা আরো বলেন ‘সারাদেশের মতো নীলফামারীর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ‘রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুলসহ জেলার সকল সরকারি-বেসরকারী বিদ্যালয়গুলোতে এবার এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পুরণে বোর্ড নির্ধারিত ফি’র চেয়েও দুই থেকে চারগুন অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। আর এই দাবীকৃত অতিরিক্ত অর্থ দিতে আমাদেও স্বল্প আয়ের পরিবারের অভিভাবকদেও ধার-দেনাসহ করতে হয়েছে।’
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নীলফমারী জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।