সিসি নিউজ: জমেকালো এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজধানীর অভিজাত একটি হোটেলে উন্মোচন করা হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপের লোগো।
বৃহস্পতিবার বিকেলে এই লোগে উন্মোচন করা হয়।
লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খাঁন জয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
এবারের আসরে অংশ করছেন স্বাগতিক বাংলাদেশসহ মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বাহরাইন ও শ্রীলঙ্কা এই ছয়টি দেশ। আগামী ২৯ জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠবে।
অন্যদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২৯ জানুয়ারি সফরকারী মালয়েশিয়ার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।
এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। অন্য গ্রুপে খেলবে বাহরাইন, থাইল্যান্ড ও সিঙ্গাপুর। তবে টুর্নামেন্টের সেমিফাইনালসহ মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে আর বাকি ম্যাচগুলোর জন্য ভেন্যু নির্বাচন করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
সেমিফাইনাল হবে ৫ ও ৬ ফেব্রুয়ারি । ৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এই টুর্নামেন্টের ফাইনাল।