সিসি ডেস্ক : ক্যাফেতে যৌন সঙ্গমরত এক যুগলকে সিসিটিভিতে প্রত্যক্ষ করার পর বের করে দিয়েছে ক্যাফে কর্তৃপক্ষ। পশ্চিম রাশিয়ার ক্রাসনোডারের একটি কফি শপে ঘটেছে এ ঘটনা।অতিরিক্ত ঠাণ্ডার জন্য ওই যুগল ক্যাফেতে আসে এবং গরম পানীয়ের অর্ডার দেন। ক্যাফের মধ্যে এক ফাঁকা স্থানে সোফার উপর অবস্থান নিয়ে কাপড়-চোপড় খুলে ফেলে এবং একে অন্যকে জড়িয়ে ধরে। কিন্তু তারা স্থানটিকে জনমানবহীন মনে করলেও তারা একা ছিলেন না। ক্যাফেটির কর্তৃপক্ষ সিসিটিভিতে তাদের দেখে সনাক্ত করে ফেলে।
ক্যাফের বেয়ারা ইয়েগর ক্রিলভ বলেন, ক্যাফেতে প্রবেশের পর থেকেই তারা খুব উদ্দীপ্ত ছিল এবং একে অপরকে চুমু খাচ্ছিল।
যখন তারা চুম্বনরত অবস্থায় ছিল তখন গ্রাহকদের গোপনীয়তার কথা চিন্তা করে চুপ ছিলাম। কিন্তু আমরা বুঝতেই পারিনি যে তারা কাপড় খুলে ফেলবে এবং যৌনমিলনে লিপ্ত হবে। কিন্তু শেষ পর্যন্ত আমরা তাদের বিষয়ে হস্তক্ষেপ করতে বাধ্য হই এবং ভদ্র ভাষায় বের হয়ে যেতে বলি।