সিসি ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক তরুণী লোড করা একটি পিস্তল যোনিতে লুকিয়ে রাখার অভিযোগে গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে।কিংস্পোর্টের বাসিন্দা ১৯ বছর বয়সী ওই তরুণী ২২ ক্যালিবারের একটি পিস্তল লুকিয়ে রেখেছিলেন তার যোনিতে। গ্রেফতারের পর পুলিশ তার যোনি থেকে পিস্তলটি উদ্ধার করে। এর আগে তার মা পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নির্যাতন করার।
পিস্তলটি ২০১৩ সালে একটি গাড়ি থেকে চুরি হয়। ওই পিস্তলটির মালিক ৭০ বছর বয়সী জন সাউদার বলেন, পিস্তলটি ফেরত পেলে সেটিকে আগে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে।
পুলিশ তাকে বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার দেখিয়েছিল। তবে তিনি এখন জামিনে মুক্ত রয়েছেন।