• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সহিংসতার প্রতিবাদে জাপার শান্তি সমাবেশ শনিবার

press-HM_thereport24সিসি নিউজ: দেশে চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সহিংসতার প্রতিবাদে আগামী ১৭ জানুয়ারি শনিবার জাতীয় পার্টির উদ্যোগে রাজধানীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে ওই দিন বিকেল ৩টায় সমাবেশটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাপা চেয়ারম্যান।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার এ কর্মসূচির কথা জানানো হয়েছে। জাপা চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায় বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে এরশাদ বলেন, ‘দেশে চলমান সহিংস ও সংঘাতের রাজনীতির কারণে গোটা জাতি আজ আতঙ্কিত ও উৎকণ্ঠিত। একটি স্বাধীন সার্বভৌম দেশে রাজনীতির নামে এ ধরনের বর্বরতা ও নৃশংসতা চলতে পারে না। প্রতিহিংসামূলক রাজনীতির আগুনে আজ দেশের অর্থনীতি জ্বলছে, মানুষ পুড়ে মারা যাচ্ছে, এমনকি অবুঝ শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না।’

তিনি বলেন, ‘অবিলম্বে এ অসহনীয় পরিস্থিতির অবসান ঘটিয়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ