• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জলঢাকায় ইভটিজিং শিকার কলেজ ছাত্রী হাসপাতালে

Ivসিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় আজ বৃহস্পতিবার দুপুরে এক কলেজছাত্রী শ্লীলতাহানির এর শিকার হয়ে আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারী এলাকার। নির্যাতিতা ছাত্রীটি হলেন টেংগনমারী বিএমআই কলেজের ১ম বর্ষের ছাত্রী এবং হরিশ্চন্দ্রপাঠ বাহালীপাড়া এলাকার আক্কাজ আলীর মেয়ে শ্যামলী আক্তার সাথী। পারিবারিক সূত্র মতে, প্রতিদিনের ন্যায় সাইকেলযোগে সে কলেজে আসার পথে বখাটে লিমন, মানিক ও মাহাবুলের নেতৃত্বে সাথীর পথ গতিরোধ করে মুখ বেঁধে পার্শ্ববর্তী একটি স্কুলের পিছনের বাগানবাড়ীতে নিয়ে গিয়ে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করে। এ সময় তার আত্মচিৎকারে পার্শ্ববর্তী দুজন মহিলা ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। পরে কলেজের শিক্ষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় সাথীর মা শেরিনা বেগম জানান, বখাটেদের অত্যাচারে আমার মেয়ে কলেজে আসতে পারে না। আমি এর বিচার চাই। এ বিষয়ে ওই কলেজের প্রতিষ্ঠাতা জুলফিকার আলী জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ এলাকার ওই বখাটেদের এর মধ্যে একবার কলেজে ডেকে নিয়ে এসে বিচার করা হয়েছিল।
এ ব্যাপারে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির সিসি নিউজকে জানান, মেয়েটির পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জোড় প্রচেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ