• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কালজয়ী গীতিকার গোবিন্দ হালদার আর নেই

govindo-1421476437_65403ঢাকা :  ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ একাত্তরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকালে রচিত এই গানের স্রষ্টা গীতিকার ও সুরকার গোবিন্দ হালদার আর নেই।
শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে কলকাতার মানিকতলার জিতেন্দ্রনাথ রায় হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।  নিহতের মেয়ে গোপা হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিডনির অসুস্থতা নিয়ে গত ১৩ ডিসেম্বর তিনি ওই হাসপাতালে ভর্তি হন। পরে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে গোবিন্দ হালদারের বয়স হয়েছিল ৮৫ বছর।
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ ছাড়াও আরো বেশ কিছু বিখ্যাত দেশাত্ববোধক গানের রচয়িতা ছিলেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লেখা তার সাড়াজাগানো গানের মধ্যে রয়েছে ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’ ইত্যাদি। তার প্রতিটি সৃষ্টি একাত্তরে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগায়।
উল্লেখ্য, ১৯৩০ সালের ২১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বনগাঁয়ে জন্মগ্রহণ করেন গোবিন্দ হালদার। চাকরি সূত্রে প্রায় ৫০ বছর আগে কলকাতায় পাড়ি জমিয়েছিলেন তিনি।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। তার আত্তার শান্তি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ