• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে দু’দিন ব্যাপী পরিবেশ ও বীজ মেলা উদ্বোধন

Nilphamari Pic-2সিসি নিউজ: নীলফামারীতে দুই দিন ব্যাপী পরিবেশ ও বীজ মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসএস এর আয়োজনে সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের আকালুগঞ্জ বাজারে এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক গোলাম মো. ইদ্রিস।
লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা শামসুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মানিক চাঁদ রায় ও ইউএসএস’র নির্বাহী পরিচালক আলা উদ্দিন আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইউএসএস এর শিক্ষা সমন্বয়কারী আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ইউএসএস’র কৃষি কর্মকর্তা হামিদুল ইসলাম, আলো প্রকল্পের অর্গানিক কৃষির সুবিধাভোগী রাধা রানী রায় বক্তব্য রাখেন উদ্বোধনী অনুষ্ঠানে।
দুই দিন ব্যাপী এই মেলায় মোট ১৫টি স্টল স্থান পেয়েছে। এই মেলার মাধ্যমে রাসায়নিক মুক্ত বিভিন্ন শাক সবজি, আদর্শ বাড়ি, প্রি-স্কুল, বিজ্ঞান শিক্ষা, বাল্য বিবাহ রোধে কিশোর কিশোরী ফোরামসহ ১৫টি স্টল তাদের কার্যক্রম উপস্থাপন করেন।
এসময় ইউএসএস এর কৃষি সমন্বয়কার হামিদুল ইসলাম জানান, লক্ষ্মীচাপ ইউনিয়নে ২০১০সালে ইউএসসি কানাডার আর্থিক সহযোগীতায় ইউএসএস আলো প্রকল্পের মাধ্যমে বসত বাড়িতে জৈব পদ্ধতি শাক সবজি উৎপাদন, আদর্শ বাড়ি গঠনসহ দেশীয় বীজ সংরক্ষণ পদ্ধতি নিয়ে উদ্ধুদ্ব করা হচ্ছে কৃষকদের। এছাড়াও জৈব পদ্ধতি শাক সবজি উৎপাদন করে মার্কেট কর্ণারের মাধ্যমে বাজারজাত করা হচ্ছে স্থানীয় বাজারে। তারই ধারবাহিকতায় দুই দিন ব্যাপী পরিবেশ ও বীজ মেলার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ