• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদা জিয়ার সঙ্গে কোনো সংলাপ হবে না

gaibandha-01_65593গাইবান্ধা: স্বাধীনতা বিরোধী রাজাকার, আল-বদর, আল সামস দোসর খালেদা জিয়ার সঙ্গে কোনো সংলাপ হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার এস এম পাইলট হাইস্কুল মাঠে ১৪ দলীয় জোটের উদ্যোগে নাশকতা ও সন্ত্রাসবিরোধী এক জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০১৯ সালের আগে এদেশে কোনো নির্বাচন হবে না। এ সরকারের অধীনেই চার বছর দেশ চলবে।
নাসিম বলেন, আমরা ২০১৪ সালে খালেদা জিয়াকে বলেছিলাম নির্বাচনে অংশগ্রহণ করেন। আপনি নির্বাচন করেন নাই। হরতাল করেছেন, মানুষকে পুড়িয়ে দিয়েছেন। তিনি এখন বলেন নির্বাচন চাই, সংলাপ চাই।
নাসিম আরও বলেন, এসিড মেরে, পেট্রোল বোমা মেরে পুলিশকে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদ জানানোর জন্য বাংলার জনগণ আজকে শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে মাঠে, রাস্তায়, জনপদে নেমেছে।
গাইবান্ধাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ১৪ দলের ও আওয়ামী লীগের নেতৃত্বে পাড়া-মহল্লায় কমিটি গড়ে ওই খুনিদের বের করবেন।
সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্ব করেন। এসময় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জন প্রশাসন মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচ এম আশিকুর রহমান এমপি, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, ডা. ইউনুস আলী সরকার এমপি, অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট. সৈয়দ শামস-উল আলম, জাতীয় পার্টির সাম্যবাদী দলের প্রেসিডিয়াম সদস্য এডবোকেট বিরেন সাহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ