• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে সর্বনিম্ন মুদ্রা হবে পাঁচ টাকা

5ঢাকা : দেশের সর্বনিম্ন মুদ্রা হবে পাঁচ টাকা। নতুন এ টাকা বাজারে সরবরাহ করার পর থেকে সরকারি এক ও দুই টাকার মুদ্রা থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে নতুন মূল্য সংযোজন কর (মুসক) আইন নিয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘দুই টাকা এক টাকার পরিবর্তে ৫ টাকা বা ১০ টাকাকে সরকারি মুদ্রা করা হতে পারে। বর্তমানে যে দুই টাকার সরকারি টাকা রয়েছে, এখন আর তা করা উচিৎ হবে না। একে বড় করতে হবে।’
তিনি বলেন, ‘সর্বনিম্ন মুদ্রা কি নোটে হবে, নাকি কয়েন হবে তা আমরা চিন্তা করবো। দু’টোই হতে পারে।’
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘যখন পাঁচ টাকার নোট ইস্যু করবো তখন দুই টাকা একটাকা তুলে নেব। তবে যে পরিমান টাকা তোলা হবে ঠিক সেই পরিমানের নতুন সর্বনিম্ন টাকা ছাড়া হবে। কিন্তু প্রথমত সরকারের ইচ্ছা অনুযায়ী টাকা প্রিন্ট করে ফেলবো। এর পর চাহিদা অনুযায়ী তা জনগণের জন্য ছাড়া হবে।’
নতুন টাকায় সরকারের কি লাভ হবে ? এ প্রশ্নে তিনি বলেন, ‘এতে সরকারের চাইতে মানুষের বেশি লাভ হবে। কারণ বর্তমান টাকা নিয়ে মানুষের চলাফেরা করতে সমস্যা হয়। এগুলো অনেক টাকা। নতুন টাকায় বহন করতে মানুষের জন্য কিছুটা আরাম দায়ক হবে।’
তবে নতুন এ কার্যক্রমে বা পুরাতন টাকা তুলে আনতে সরকারের প্রায় তিনশ কোটি টাকা খরচ হবে বলে এ সময় মন্ত্রী জানান।
এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমানসহ অর্থমন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তা এবং ব্যবাসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ