• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লাখ টাকায় চুল বেধে অসি ওপেন জিততে নামছেন বুশার্ড

Busadখেলাধুলা ডেস্ক: অস্ট্রেলিযান ওপেনে তিনি ফেভারিট এমন কথা কেউ বলছেন না, তবু তার ওপর প্রচারমাধ্যমের আলো সবচেয়ে বেশি। তিনি ইউজেনি বুশার্ড। কানাডার এই টেনিস সুন্দরীকে নিয়ে এবারের অসি ওপেন শুরু আগেই হইহই পড়ে গিয়েছে।
এমনিতে বেশ কয়েক বছর ধরে মারিয়া শারাপোভাকে নিয়ে যেমন মাতামাতি লক্ষ্য করা যায় কানাডার প্রিন্সেস জেনিকে (বুশার্ডের অন্য নাম) নিয়ে অনেকটা সেইরকমই চলছে অস্ট্রেলিয়ায়। ২০১২ সালে জুনিয়র উইম্বলডনে চ্যাম্পিয়ন হওয়ার পর গত বছর লেডিজ ফাইনালে উঠে চমকে দিয়েছিলেন বুশার্ড। গত বছর সেমিফাইনালে উঠেছিলেন, এবার কী তাহলে খেতাব জয়। অল্প কথার সুন্দরী মানুষটার জবাব, “জানি না, অপেক্ষা করুন।”  এবারের অসি ওপেন মহিলাদের সিঙ্গলসে সপ্তম বাছাইয়ের মর্যাদা পেয়েছেন বুশার্ড।

তবে বুশার্ডের শুধু খেলাই নয় তার স্টাইল নিয়েও তুমুল আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই জোর গলায় বলছেন, এবারের অসি ওপেনে স্টাইলের ব্যাপারে শারাপোভাকেও টেক্কা দেবেন ২০ বছরের বুশার্ড। শোনা যাচ্ছে যে পনিটেল বেঁধে বুশার্ড নামবেন সেটার পিছনে প্রায় দেড় লক্ষ টাকা খরচ করেছেন তিনি। এখন দেখার স্টাইলের মতো খেলাতেও চমক দিতে পারেন কি না বুশার্ড।– ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ