• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খালেদা জিয়ার কার্যালয়ের সামনের পুলিশ প্রত্যাহার

BNPঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে থেকে পুলিশের ভ্যান ও জলকামান সরিয়ে নেয়া হয়েছে। রোববার মধ্যরাতে প্রায় আড়াইটার দিকে একই সঙ্গে সেখান থেকে অতিরিক্ত পুলিশও প্রত্যাহার করে নেয়া হয়।
কর্মকর্তারা জানিয়েছেন এরপর রাতেই কার্যালয়ের সামনের ৮৬ নম্বর সড়কটি যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। তবে খালেদা জিয়া এখনো ওই কার্যালয়েই রয়েছেন।
গত ৩ জানুয়ারি থেকে খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। এর মধ্যে ৫ জানুয়ারি তিনি সেখান থেকে বেরিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যেতে চাইলেও তা পারেননি। পরে সেখান থেকেই অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।
কার্যালয়ের সামনের সড়কে জলকামান ও পুলিশের ভ্যান ছাড়াও রাখা হয়েছিল ইট ও বালুর ট্রাক। এক পর্যায়ে পুলিশ কার্যালয়ের মূল ফটকও আটকে দিলে ভেতরে একদল নেতাকর্মীসহ অবস্থান নেন খালেদা জিয়া। এরপর কিছু পুলিশ, ইট-বালুর ট্রাক সরিয়ে নিলেও জলকামান ও ভ্যান সহ অতিরিক্ত পুলিশ প্রহরা বিদ্যমান ছিল। সবশেষে গত মধ্যরাতে অতিরিক্ত পুলিশ প্রহরা প্রত্যাহারের পর বিএনপি চেয়ারপারসনের নিজস্ব নিরাপত্তা কর্মীরা নিয়োজিত রয়েছেন বলে ওই কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ