• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ঠাকুরগাঁয়ের ৪ বাসযাত্রী নিহত

Acciবগুড়ায়: বগুড়ার শাজাহানপুরের বনানী এলাকায় ট্রাকের ধাক্কায় চার বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। হতাহতরা সবাই বিশ্ব ইজতেমা থেকে বাড়ি ফিরছিলেন।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হাবিব মিয়া(৪০), এন্তাজার আলী(৪৫) আশরাফুল(৪৫) এবং তছলিম উদ্দিন ( ৪৩)।
আহদের মধ্যে মজিবর (৩৮), সামসুল (৪৩), ফারাজুল ইসলাম (৪৬), হারুন অর রশিদ (৪২), কাদের (৩৩), হযরত আলীর (৫২) নাম জানা গেছে। তাদের বগুড়ার শহীদ জিয়াউর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। হতাহতরা সবাই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, বিশ্ব ইজতেমা শেষে একটি বাস যোগে ৬০ জন মুসল্লি বাড়ি ফিরছিলেন। রাত আড়াইটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী বেতগাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসের এক যাত্রীর মৃত্যু ঘটে। হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান। গুরুতর আহবস্থায় ১০ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, ট্রাকটির কোনো সন্ধান পাওয়া যায়নি। বাসটিকে সাইড থেকে ধাক্কা দেওয়ার কারণে ছাদে এবং বাসের ভেতরে  বসে থাকা যাত্রীরা হতাহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ