• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই- জেলা প্রশাসক

Mela Pic-01দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজী বলেছেন, আমাদের ভবিষ্যত প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। এ কারণে আমাদের এই প্রজন্ম ও বর্তমান জন সংখ্যাকে দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রাথমিক শিক্ষা আগের চেয়ে অনেক দক্ষতা অর্জন করেছে। এই মেলার মাধ্যমে যেন আমাদের প্রাপ্তির খাতায় কিছু যোগ হয় সেদিকে সবাইকে খেলায় রাখতে হবে। তবেই এই মেলা স্বার্থক হবে।
জেলা প্রশাসক সোমবার সকালে উপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৫ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত দু’দিনব্যাপাী শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. একরামুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তৌফিক ইমাম। স্বাগত বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসার মো. মকবুল হোসেন, সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. আশরাফুল করিম, বিভিন্ন উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বালুবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেতারা পারভীনসহ ১৩ উপজেলা হতে আগত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
এ আগে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজী অন্যান্য অতিথিদের নিয়ে ফিতা কেটে দু’দিনব্যাপী শিক্ষা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মঙ্গলবার বিকেল ৩টায় শিক্ষা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ