• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিঠাপুকুরে জামায়াত নেতা মিন্টু গ্রেফতার

Arresরংপুর:  রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ আমবাড়ী এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ স্থানীয় জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি কাঠ ব্যবসায়ী বুলবুল আহাম্মেদ মিন্টুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি পাহারায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, গ্রেফতারের পর তার শয়নকক্ষেই পুলিশ কাছ থেকে তার ডান পায়ে গুলি করে। অন্যদিকে পুলিশ বলছে, গ্রেফতারের পর তার লোকজন তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে তারা তার পায়ে গুলি ছোড়ে।

রংপুর পুলিশ সুপার আবদুর রাজ্জাক পিপিএম সাংবাদিকদের জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই মিঠাপুকুরের বাতাসন ফতেহপুর ঝাউলীদীঘি এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে হতাহতের ঘটনার অভিযুক্ত আসামিরা পায়রাবন্দের ইসলামপুর আমবাড়ী এলাকায় অবস্থান করছে। আমরা সেখানে অভিযান চালালে সংঘবদ্ধ জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়।

এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে বোমারু মিন্টু ডান পায়ে গুলিবিদ্ধ হয়। সেখান থেকে তাকে গ্রেফতার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে বোমারু মিন্টু পুলিশি হেফাজতে চিকিৎসাধীন আছেন। মিন্টু একজন বোমারু এবং মিঠাপুকুরের ঘটনার অভিযুক্ত আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ