ঢাকা : প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘দেশে এখন মানুষ মেরে ক্ষমতায় যাওয়ার রাজনীতি চলছে।’হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘যা দেখলাম তা মর্মান্তিক। এ দৃশ্য দেখে আমার আর রাজনীতি করতে ইচ্ছা করছে না। আমি এ রাজনীতি চাই না। আমরা জনগণের জন্য রাজনীতি করি। মানুষ মারার রাজনীতি করি না। এটা মানুষ পুড়িয়ে মারার রাজনীতি। আমি এ রাজনীতি ঘৃণা করি।’
এরশাদ বলেন, ‘আমি সব রাজনীতিবিদদের বসার আহ্বান জানাই আগামী রাজনীতি সংস্কারের জন্য।’
তিনি বলেন, ‘বর্তমানে দেশের যে অবস্থা চলছে তাতে সবাই সঙ্কিত। সন্তানকে স্কুলে পাঠিয়ে সঙ্কিত থাকতে হয়। ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ মেরে ক্ষমতায় যাবে তা মানুষ চায় না। ক্ষমতায় যেতে হলে জনগণের সমর্থনই যথেষ্ট। সহিংসতা নয়।’
তিনি আরও বলেন, ‘মানুষ পুড়িয়ে হত্যা করা নয়। আশা করি এ সঙ্কট শেষ হবে সবাই শান্তিতে থাকবে।’