দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে দু’দিনব্যাপী শিক্ষা মেলা-২০১৫ এর সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে উপশহর মাঠে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরষ্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তৌফিক ইমাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. একরামুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে কাহারোল উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুজ্জামান, বিরল উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আজিজার রহমানসহ ১৩ উপজেলার শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রহমান আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ উপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দু’দিনব্যাপাী শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মেলায় ১৩ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস স্টল বসায়। এসব স্টলের মধ্যে বিভিন্ন বিবেচনায় পুরষ্কার প্রদান করা হয়। এসব স্টলের মধ্যে প্রথম স্থান অধিকার করে বোচাগঞ্জ উপজেলা শিক্ষা অফিস, দ্বিতীয় স্থানে বিরল উপজেলা অফিস ও তৃতীয় স্থান অধিকার করে যৌথভাবে সদর ও চিরিরবন্দর উপজেলা শিক্ষা অফিস। এছাড়া অংশগ্রহনকারী সকল উপজেলা শিক্ষা অফিসকে পুরষ্কার প্রদান করা হয়।