• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পোল্যান্ডের কাছে ৫-০ গোলে হারলো বাংলাদেশ

image_114551_0.pngখেলাধুলা ডেস্ক: সিঙ্গাপুরে ওয়ার্ল্ড হকি লীগের দ্বিতীয় পর্বে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার শক্তিশালী পোল্যান্ডের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ।
মূলত পাওয়েল ব্রাতকোসকির কাছেই হার মানতে হয় বাংলাদেশকে। তার হ্যাটট্রিকের সুবাদে বড় জয় তুলে নেয় পোলিশরা। আগের ম্যাচে এশিয়ার পরাশক্তি জাপানকে বিধ্বস্ত করে উজ্জীবিত ছিল পোল্যান্ড। যদিও ১ম ম্যাচে সেই জাপানের কাছে হার মানলেও মেক্সিকানদের বিপক্ষে বড় জয় পেয়ে ঘুরে দাঁড়িয়েছিলো বাংলাদেশও। তারপরও পোল্যান্ডের বিপক্ষে কোনো সুবিধাই আদায় করতে পারেনি বাংলাদেশ। জাপানের কাছ থেকে ৫ গোলে হজম করলেও একটি গোল শোধ দিয়েছিল বাংলাদেশ। ফলে ম্যাচের ফলাফল ছিল ৫-১ গোলের হার। কিন্তু এই ম্যাচে তাও পারেনি বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল পোল্যান্ড। তারা একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রাখে লাল-সবুজের রক্ষণভাগকে। এরফলও পেয়ে যায় খুব তাড়াতাড়ি। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোল আদায় করে ইউরোপের দেশটি। দলের পক্ষে পেনাল্টি কর্ণার (পিসি) থেকে পাওয়েল ব্রাতকোসকি গোল করেন (১-০)। মিনিট দুয়েক পর আবার পিসি পায় পোল্যান্ড। ফের পাওয়েলের স্টিক ঝলসে ওঠে। তার হিটেই বল জালের ঠিকানা খুঁজে পায় (২-০)। হকচকিয়ে যান বাংলাদেশের গোলকিপার অসীম গোপ। তবে দ্বিতীয় গোল হওয়ার পরে কিছুটা লড়াইয়ে ফিরে বাংলাদেশ। প্রতিপক্ষ গোলমুখে বেশ ক’বার আক্রমণও চালায় তারা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি কৃষ্ণ কুমার বাহিনী। উল্টো ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে (২২ মিনিটে) তৃতীয় গোল হজম করে তারা। এবারও সেই পাওয়েল। পিসি থেকে এই পোলিশ গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন (৩-০)। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশকে কোন সুযোগ না দিয়ে আরও দু দু’টি গোল আদায় করে নেয় পোল্যান্ড। ম্যাচের ৪২ মিনিটে ফিল্ড থেকে গোল করে দলকে আরও এগিয়ে দেন অ্যাডম চোয়ালিস (৪-০)। মিনিট দুই পর পেনাল্টি কর্নার থেকে দলের পক্ষে শেষ গোলটি করেন পাইতর কোজলোস্কি (৫-০)। শেষ পর্যন্ত এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে পোল্যান্ড।

পুলের শেষ ম্যাচে হারলেও বাংলাদেশের ভবিষ্যৎ একেবারেই শেষ হয়ে যায়নি। হারের পরও টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলছে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে এ-পুলের দ্বিতীয় দল ওমানের বিপক্ষে টার্ফে নামবে বি-পুলের তৃতীয়স্থানে থাকা বাংলাদেশ। সেখানে জয় পেলে ফের এগিয়ে যাবার সুযোগ থাকছে তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ