• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হরতালের প্রভাব পড়েনি ট্রেনে

Trainসিসি নিউজ: ২০ দলীয় জোট ও ছাত্রদলের যৌথভাবে ডাকা রাজধানীতে টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রভাব পড়েনি ট্রেন চলাচলে। বুধবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে।
সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের আনাগোনা। সময় যত বারে যাত্রীও তত বেড়েই চলছে। যাত্রীদের টিকিট কাটার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা গেছে।
সকাল থেকে রংপুর, দিনাজপুর, সিলেট, খুলনা, চট্টগ্রাম, রাজশাহীর উদ্দেশে ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে।

কমলাপুর রেলস্টেশনের এক কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে বিভিন্ন জেলার উদ্দেশে। এখন পর্যন্ত কোন নাশকতার খবর আমরা পাইনি। আশা করি, হরতালকারীরা ট্রেনে কোনো অবরোধ বা নাশকতা চালাতে পারবে না।
রংপুরগামী মাইশা ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান, টানা ৪৮ ঘণ্টা হরতালের কারণে কোনো বাস ছেড়ে যায়নি। তাই ট্রেনেই যাবো বলে কমলাপুরে এসেছি। আমি থাকি গুলশানে। সেখান থেকে সকালে কমলাপুরে আসতে অবশ্য কোন বাস পাইনি। তাই একটি সিএনজি নিয়ে এখানে এসেছি। হরতালের কারণে সিএনজি ভাড়া দিগুণ দিতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, কমলাপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে খুব তৎপর থাকতে দেখা গেছে। সেখানে ডিউটিরত এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি রাইজিংবিডিকে জানান, আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করছি যাতে কোন ধরনের নাশকতা এখানে না হয়। জনগণের জানমাল রক্ষা করার জন্য আমরা সর্বদা সচেষ্ট।
উল্লেখ্য, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার, নির্যাতন ও খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি হত্যার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়। উৎস: রাইজিং বিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ