• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ ইউনিভার্সিটিতে অনলাইনে ভর্তি কার্যক্রম

buসিসি নিউজ: অনলাইনে ভর্তি কার্যক্রম চালু করলো বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি।
ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা বিবেচনায় এনে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম চালু করলো।
বুধবার সকালে ক্যাম্পাসে অনলাইনে ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ, ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর নিয়াজ মোহাম্মদ খান (অব.), পরিচালক (প্রশাসন ও নিরাপত্তা) লে. কর্ণেল (অব.) মুনির আহমেদ কাদেরীসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা।
এ ভর্তি কার্যক্রম চালু হওয়ার ফলে এখন থেকে যে সব ছাত্র-ছাত্রী বাংলাদেশ ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী তারা সরাসরি ইউনিভার্সিটির ওয়েব সাইটে ( www.bu.edu.bd/admission-form ) প্রবেশ করে খুব অল্প সময়ে ফরম পূরণ করে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
এছাড়া ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য অফিস চলাকালে- ৮১১৭৯৫১, ০১৭৫৫৫৫৯৩০১, ০১৭৪২৯১২৫৮ নম্বরে যোগাযোগ করা যাবে এবং বাংলাদেশ ইউনিভার্সিটির ওয়েবসাইটে ( www.bu.edu.bd ) পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ