দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পুলিশের পিকআপ ভ্যান ও এ্যাম্বুলেন্সের সংঘর্ষে পুলিশসহ ৮ জন আহত হয়েছে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল ৭ টার দিকে সদর উপজেলা ফার্মহাট সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর কোতয়ালী থানার এসআই দুলাল হোসেন জানান, একদল পুলিশ সদস্য রাস্তায় টহল শেষে সকালে দিনাজপুরে ফেরার সময় বিপরীত দিক থেকে ছুটে আসা এম্বুলেন্সের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে । এতে ৭ পুলিশ সদস্য ও এ্যাম্বুলেন্সের চালক আহত হন। স্থানীয়রা আহত পুলিশ সদস্যদের ও এম্বুলেন্স চালককে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত পুলিশ সদস্যরা হলেন- হাবিলদার শহিদুল ইসলাম, কনস্টেবল মেহেদী হাসান, শফিকুল ইসলাম, আল আমিন, বাবলু, ধীরেন ও এম্বুলেন্সের চালক হাসান। এদের মধ্যে এম্বুলেন্সের চালক ও ৩ পুলিশ সদস্যের অবস্থা আশংখাজনক বলে তিনি জানান ।
সংঘর্ষে পুলিশের পিককাপ ভ্যান ও রোগীবাহি এম্বুলেন্সের সামনের অংশ ধুমরে মুচরে গিয়ে রাস্তায় পড়ে যায়। এম্বুলেন্সটি যমুনা ক্লিনিকের ও এম্বুলেন্সে এ সময় কোন রিাগি ছিল না বলে জানা গেছে। এ সময় প্রায় এক ঘন্টা ওই রাস্তায় হালকা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে গাড়ী দু’টিকে রাস্তা হতে সড়িয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।থাকে ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।