• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপিকে ‘নিঃশেষ’ করতে নির্দেশ চান শামীম ওসমান

Samimঢাকা: বিএনপিকে নিঃশেষ করতে আওয়ামী লীগের কর্মীরা যথেষ্ট বলে মন্তব্য করেছেন সাংসদ শামীম ওসমান। এ জন্য তিনি দলের নেতাদের কাছে নির্দেশ চেয়েছেন।
বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় শামীম ওসমান এ নির্দেশ দাবি করেন। তিনি আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বলেন, “নেতাদের বলব, নির্দেশ দেন। পুলিশ-বিডিআর-সেনাবাহিনীর দরকার নেই। খালেদা জিয়া, তার দল, আর তার পরাজিত শক্তিকে নিঃশেষ করতে আওয়ামী লীগের লাখ লাখ কর্মী রাজপথে থাকবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বলছি ব্যবস্থা নিন। ”
শামীম ওসমান বলেন, “খালেদা জিয়ার উচিত পদত্যাগ করে নির্বাসনে চলে যাওয়া। নিজেকে অবরুদ্ধ দাবি করে তিনি ’৭১-এ মায়েদের অপমান করা রাজাকারদের বাঁচাতে চান। ”

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে শামীম ওসমান বলেন, “এই ছেলে এরশাদ সাহেবকে বাবার খুনি বলে। অথচ ২০০৮-এর নির্বাচনের আগে এরশাদের সঙ্গে জোট করতে গিয়েছিল। যে বাবার হত্যাকারীর সঙ্গে আপস করতে পারে, এমন ছেলে যেন কোনো বাবা-মায়ের ঘরে না আসে। ”
আরেক সাংসদ বিএনএফের আবুল কালাম আজাদ গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে কম্বিং অপারেশনের দাবি করেন।
স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকী সরকারের উদ্দেশে বলেন, “বক্তৃতা-বিবৃতি চাই না। সংকটের আশু সমাধান চাই।”’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ