• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওবামার ‘ডগ স্কোয়াড’ এখন দিল্লিতে

Dog-1421920971আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২৫ জানুয়ারি ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তার আগমন উপলক্ষে ভারতে জঙ্গি হামলা ঝুঁকি বেড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাই ওবামার সফর নির্বিঘ্ন করতে ভারত সরকার নিরাপত্তার কোনো কমতি করছে না। যুক্তরাষ্ট্রও এ ব্যাপারে কোনো ফাঁকফোকর রাখছে না।

বিভিন্ন সময় নিরাপত্তাব্যবস্থা নিরুপণ করছে মার্কিন নিরপত্তা সংস্থা। এর অংশ হিসেবে ওবামা ভারতে আসার তিনদিন আগেই বৃহস্পতিবার তার ডগ স্কোয়াড বাহিনী দিল্লিতে হাজির। সুদক্ষ ও এক ফুট লম্বা বেলজিয়ামের মেলিনস জাতের একটি কুকুরের দল নিয়ে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের কে-৯ স্কোয়াডের সদস্যরা।

ওবামার নিরাপত্তায় মূল দায়িত্ব থাকবে এই স্কোয়াডের কাঁধে। ওবামার নিরাপত্তার লেয়ার খুঁটিনাটি পর্যবেক্ষণ করবেন তারা। কুকুরগুলোর কাজ হচ্ছে, ওবামার অবস্থানের ১০০ মিটারের মধ্যে কোনো ধরনের ঝুঁকি রয়েছে কি না, তা মূল্যায়ণ করা ও সেই অনুযায়ী সংকেত পাঠানো। ২০টি মেলিনস জাতের কুকুর এ কাজ সামলাবে। এরা খুব চতুর, দক্ষ ও শক্তিশালী।

২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে  কুচকাওয়াজে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওবামা। এ জন্য যুক্তরাষ্ট্র সেদিন দিল্লিতে নো ফ্লাই জোনের দাবি করলেও ভারত তা প্রত্যাখ্যান করেন।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ