• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৌদি বাদশার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

abdullah-bin-abdul-aziz1ঢাকা: সৌদি বাদশা আবদুল্লাহ বিন আবদুলআজিজ বিন সৌদের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার পৃথক শোকবার্তায় তারা আবদুল্লাহর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। খবর বাসসের।

শোক বার্তায় তারা সৌদি রাজ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সৌদি বাদশা আবদুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদ স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোর চারটা) মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ