• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আ.লীগ কর্মীকে গলাকেটে হত্যা

Maderযশোর: ঝিকরগাছা উপজেলার নাভারনে হুমায়ুন আলী (৪০) নামে আওয়ামী লীগের এক কর্মীকে গলকেটে হত্যা করা হয়েছে।

শুক্রবার সকালে ঝিকরগাছার বায়শা ও আশিংড়ি গ্রামের মাঝে তালশারি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

হুমায়ুন আলী নাভারন এলাকার কুন্দিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। নিহতের চাচাতো ভাই নাভারন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি দাবি করেছেন, হুমায়ুন স্থানীয় আওয়ামী লীগের কর্মী।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বাংলামেইলকে জানান, সকালে ঝিকরগাছার বায়শা ও আশিংড়ি গ্রামের মাঝে তালশারি এলাকায় হুমায়ুনের লাশ দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরো জানান, রাতের কোনো এক সময় হুমায়ুনকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ