• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিবির নেতাদের নিয়ে অভিযান, বোমা উদ্ধার

bombনোয়াখালী: আটক ছাত্রশিবিরের পাঁচ নেতাকে নিয়ে নোয়াখালী শহরে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তাদের দেয়া তথ্য অনুযায়ী পাঁচটি পেট্রোল বোমা, দুটি এলজি, পাঁচটি ককটেলসহ জিহাদী বই ও প্রচারপত্র উদ্ধার করে পুলিশ।

শুক্রবার দুপুরে শহরের কৃষ্ণরামপুরের একটি বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।

নোয়াখালীর অতিরিক্তি পুলিশ সুপার (এএসপি) এসএম আশরাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর সার্কেলের এএসপি নিষ্কৃতি চাকমার নেতৃত্বে সুধারাম থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনায় বৈঠকরত শিবিরের পাঁচ নেতাকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী শহরের কৃষ্ণরামপুরের একটি বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা, দুটি এলজি, পাঁচটি ককটেলসহ জিহাদী বই ও বিভিন্ন ধরনের প্রচারপত্র উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আটক শিবির নেতা গিয়াস কামাল সাজুর বিরুদ্ধে সুধারাম থানায় ২০-২৫টি মামলা রয়েছে।

এর আগে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারি পরিষদের সদস্য ও নোয়াখালী শহর শিবিরের সভাপতি গিয়াস কামাল সাজু, সাধারণ সম্পাদক মাহবুবে এলাহী, প্রচার সম্পাদক আহসান উল্লাহ, কলেজ কার্যক্রম সম্পাদক মো. শামীম, ইমতিয়াজ আহম্মেদ বুলবুলকে আটক করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ