সিসি নিউজ: আরাফাত রহমান কোকো মৃত্যুতে কোরআন তেলাওয়াত করতে গুলশান কার্যালয়ে ১০ সদস্যের একটি হাফেজ দলে প্রবেশ করেছে। বিকেল ৪টায় তারা খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সময় শনিবার দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রে ক্রিয়াবন্ধ হয়ে তিনি মারা যান বলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার নিশ্চিত করেছেন।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান শনিবার খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের বলেন, হৃদরোগে আক্রান্ত হলে আরাফাত রহমান কোকোকে হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।