• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তিন কমিটি

Dhaka-MDC-1422181699সিসি নিউজ : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন  ইউনিটে চিকিৎসাধীন রোগীদের ব্যাপারে প্রতিবেদন দেওয়ার জন্য তিনটি কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বার্ন ইউনিটের সমন্বয়কারী, মাল্টিমিডিয়া এবং চিকিৎসক নামে তিনটি কমিটি গঠন করা হয়। কমিটি প্রতিদিন বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগীদের সম্পর্কে তথ্য দেবে।

রোববার সংবাদ সম্মেলন করে এ কমিটির কথা বলা হয়।

এছাড়া রোগীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য প্রত্যেক ওয়ার্ডে নোটিশ বোর্ডে রোগীদের নাম ও ঠিকানা দেওয়া হয়েছে। আর রোগীদের ব্যাপারে জানতে দুইটি  হট নম্বরও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বার্ন ইউনিটে এখন পর্যন্ত মোট অগ্নিদগ্ধ রোগী এসেছে ৮৬ জন। তার মধ্যে চিকিৎসা শেষে ৩১ জন চলে গেছে। ৫ জন মারা গেছে। বাকী ৫০ জন ভর্তি আছে। এদের মধ্যে ৪জন আইসিইউতে এবং ৪৬জন সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

এছাড়া গত ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীতে পেট্টোলবোমায় দগ্ধ ৩০ জনের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। সেই নয়জনের মধ্যে একজনকে এখন আইসিইউতে রাখা হয়েছে। ৮ জনের অবস্থার উন্নতি হয়েছে। তারা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

বার্ন ইউনিটে অতিরিক্ত লোকজন যাতায়াতে রোগীদের ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে। তাই সেখানে অতিরিক্ত লোকজনের যাতায়াত কমানোর জন্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বার্ন  ইউনিটের প্রকল্প পরিচালক আবুল কালাম, বার্ন ইউনিটের চিকিৎসক সাজ্জাদ খন্দকার এবং বার্ণ ইউনিটের সমন্বয়কারী সামন্ত লাল সেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ